Header Ads Widget

Responsive Advertisement

তালা খলিলনগরে পুকুরে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃ/ত্যু


মোঃ জমির উদ্দীন, তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া বাদামতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান মোড়ল (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু আরিয়ান মাছিয়াড়া বাদামতলা এলাকার বাসিন্দা রাজমিস্ত্রি মোঃ আছাদুল মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু আরিয়ান। পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো মাছিয়াড়া বাদামতলা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরিয়ানের মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ