Header Ads Widget

Responsive Advertisement

তালার খেশরা ইউনিয়নের তরুন চেয়ারম্যান প্রার্থী আজমীর হোসাইন হৃদয়


নিজস্ব প্রতিনিধি ::

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১০ নং খেশরা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ চেয়ারম্যান প্রার্থী মোঃ আজমীর হোসাইন হৃদয় 

তরুণ এই ছাত্রনেতা বর্তমানে ঐতিহ্যবাহী ব্রজলাল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষের অধ্যায়নরত । বর্তমানে সে খেশরা সামাজিক সেচ্ছাসেবী ও সমাজ  উন্নয়নমূলক  সংগঠন খেশরা ছাত্র ঐক্য যুব সংঘের সভাপতি দায়িত্ব পালন করছে এবং বি,এল কলেজের স্টুডেন্ট এসোসিয়েশন অফ সাতক্ষীরার আহ্বায়ক  হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মোঃ আজমীর হোসাইন হৃদয় বলেন,প্রত্যন্ত অঞ্চলের জনপদ খেশরা ইউনিয়ন। ইউনিয়নটি অনেক অবহেলিত, ইউনিয়নবাসীর ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি । আমি চাই সাম্যের ভিত্তিতে ইউনিয়নটি যথাযথ উন্নয়ন করতে। মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে।


 আমি আগামী ইউপি নির্বাচনে দল মত নির্বিশেষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। বর্তমান প্রজন্মের তরুণ নেতৃত্ব চাই । তরুণদের পক্ষ থেকে আমি নেতৃত্ব দিতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ