ডেক্স :
তালা উপজেলা খেশরা ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন 'ছাত্র ঐক্য যুব সংঘের উদ্যোগে মাস ব্যাপি সামাজিক বনায়ন- 'বৃক্ষ রোপণ' কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ৬টি সড়কে এক হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ (বাবলু)। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানটি সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ডাঃমোঃ আব্দুস সালাম সার্বিক সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়নে কাজ করেন সংগঠের সভাপতি মোঃ আজমীর হোসাইন হৃদয়, সহ সাধারণ সম্পাদক মোঃ মেহেরাজ ইসলাম,বনায়ন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরদার শাহরিয়ার, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ উজ্জ্বল মোড়ল, সদস্য মোঃ নাইমুর রহমান আকাশ,মোঃ আব্দুর রহমান, শাওন রায় প্রমুখ।

0 মন্তব্যসমূহ