শেখ আল আমিন হোসেন :
২৪ ফোরাম খুলনার শিক্ষা ও পোস্টাল ক্যাডার থেকে উপসচিব হলেন তিন কর্মকর্তা : ২৪ তম বিসিএস অল ক্যাডার ফোরাম খুলনা বিভাগীয় কার্যনির্বাহী কমিটির ১৯.৮.২৬ তারিখের সভায় নতুন সভাপতি নির্বাচিত হন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব শেখ জয়নুদ্দিন পিপিএম ও সেক্রেটার খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আসাদুল্লাহিল গালিব।
কার্যনির্বাহী কমিটির সভায় ২৪ ফোরাম খুলনা হতে উপসচিব পদে যোগদানকৃত সরকারি ব্রজ লাল কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শেখ মামুনুর রহমান এবং ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খন্দকার মাহবুব হোসেনকে ফোরামের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। একই সাথে ২৪ ফোরাম খুলনা থেকে তিনজন কর্মকর্তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে নিয়োগ করায় সদাসয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নির্বাচিত হন সদ্য বিদায় প্রেসিডেন্ট ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবু সায়েদ মো. মনজুর আলম, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মোহাম্মদ আক্তারুজ্জামান এবং সাবেক প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডাক্তার শহিদুল ইসলাম মুকুল। কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদ্য যোগদানকৃত উপসচিব মোঃ মইনুল ইসলাম, প্রচার সম্পাদক সহযোগী অধ্যাপক মামুন কাদের, সহ সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান, সহ সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক ভূঁইয়া এমদাদ হোসেন, কোষাধক্ষ্য সহযোগী অধ্যাপ জিএম হাবিবুর রহমান, নির্বাহী সদস্য অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ নেওয়াজ মোঃ খালেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক লায়লা পারভিন চম্পা।
ফোরামের বর্তমান ও সাবেক কার্য নির্বাহী কমিটির সদস্য মন্ডলীরা সকলে সমাজের অসহায় মানুষের কল্যাণসহ দেশ ও জনগণের কল্যাণ সাধনের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

0 মন্তব্যসমূহ