Header Ads Widget

Responsive Advertisement

তালার খেশরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 


"সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১০ নং খেশরা ইউনিয়নের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ১০ নং খেশরা ইউনিয়ন শাখার উদ্যোগে খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইনের সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ১০ নং খেশরা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ ইসরাফিল হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির, কেন্দ্রীয় শূরা সদস্য এবং তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. শেখ মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু) এবং মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হুসাইন, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. মেহেদী হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আনারুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রশিদ, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রেজাউল ইসলাম, মহিলা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা নূর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন সানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুড়াগাছা উপশাখার সভাপতি মো. আলী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মান ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ