জমির উদ্দিন, তালা প্রতিনিধি ::
তালা মাঝিয়াড়া বাজারে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ জুলাই সন্ধ্যায় মাঝিয়াড়া জামে মসজিদের খতিব মাওলানা গাজী আব্দুল আলিমের এর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ শিমুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা।
তালা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা যুব জামাতের সভাপতি মুস্তাফিজুর রহমান রেন্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,ছাএ নেতা মির্জা সাকিব, ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক জাজেস এর গাজী আব্দুর রশিদ, মাজিয়াড়া বাজার বণিক সমিতির সভাপতি মহাসিন শেখ সাধারণ সম্পাদক শফিউর রহমান ,সুমন শেখ রবি শেখ, ইদ্রিস মোড়ল প্রমুখ।

0 মন্তব্যসমূহ