মোঃ জমির উদ্দিন ::
সাতক্ষীরার তালায় গ্রামীণ ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩জুলাই বিকাল ৩টায় তালা উপজেলার শাহাপুর গ্রামের বিলে স্থানীয় শাহাপুর বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় ঘোড়া দৌড় প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ১৫ টি ঘোড়া অংশ নেয়।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কৃষক দলের সদর ইউনিয়নের সভাপতি মোঃ কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান , জনাব আব্দুর রাজ্জাক, তালা ৬নং সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম ।
তালা থানার ছাএ দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আলিম ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম এম মারুফুল ইসলাম ঘৌড় দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন সিদ্দিকুর রহমান সিদ্দীক, রিপন, বিল্লাল প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রথম স্থান অধিকার করেন, তালা বারুইহাটী ইউপি সদস্য তালা ৬নং সদর ইউনিয়ন পরিষদের মফিজুল ইসলাম মফি, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ডিজে, তৃতীয় স্থান অধিকার করেছেন বাঘারপাড়া চাচা ভাতিজা, চতুর্থ স্থান অধিকার করেছেন পাখি,পঞ্চম স্থান অধিকার করেছেন, বাঘার পাড়ার বাহাদুর।

0 মন্তব্যসমূহ