Header Ads Widget

Responsive Advertisement

তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি ::

 তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁন, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান এবং সাংবাদিক জাহিদুর রহমান,ইমরান হোসেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ১২টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, খাল খনন, নেট-পাটা অপসারণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ