Header Ads Widget

Responsive Advertisement

ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধির কন্যা ফারহানা সুলতানা


নিজস্ব প্রতিনিধি  :

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে  অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক - উপ সহকারী কৃষি কর্মকর্তা দম্পতির মেয়ে ফারহানা সুলতানা ইরা।

রবিবার ( ১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

ফারহানা সুলতানা ইরা সাতক্ষীরার তালা উপজেলার ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

সে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি এম এম রোকনুজ্জামান টিপু ও পাইকগাছা উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তা ইলোরা পারভীন দম্পতির মেয়ে। তার এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা সহপাঠী ও তার পরিবার পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 

মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে সাংবাদিক এম এম রোকনুজ্জামান টিপু ও  উপ সহকারি কৃষি কর্মকর্তা ইলোরা পারভীন দম্পতি মহান  আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন  করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও প্রাইভেট শিক্ষক খান সিদ্দিকুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। 

তারা মেয়ের উত্তরোত্তর সাফল্য  ও ভবিষ্যাৎ উজ্জ্বল জীবনের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ