Header Ads Widget

Responsive Advertisement

তালায় বাল্যবিবাহের ঘটনায় মহিলা অধিদপ্তরের মুচলেকা

তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের বাল্য বিবাহের ঘটনায় ছেলে ও মেয়ে পক্ষের অভিভাবক সহ মুচলেকা নিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার। 

বৃহস্পতিবার(৯ জুলাই)  বেলা ২টায় তালা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে এই মুচলেকা গ্রহণ করেন। 


ঘটনার বিবরণে যানাযায়, গোপনে উপজেলা সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের সুজিত দাস এর কন্যা সাথে একই গ্রামের হরেন দাসের পুত্র জয়দেব দাসের সাথে বিবাহ দেন। স্পিক আপ বাংলাদেশ এনজিও বাল্যবিবাহ নিরোধ আইনে অভিযোগ করেন। এছাড়া মেয়েটি স্পিকআপ এন জি ও - টির সুবিধাভোগী।মেয়েটির পড়ালেখার জন্য এন জি ও  টি প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন।


মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার জানান, তালা উপজেলায় বাল্যবিবাহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রতিরোধও বৃদ্ধি হচ্ছে । সাধারণ মানুষ বুঝতে চায় না বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো। আমরা বিভিন্ন সভা-সমাবেশে বুঝাচ্ছি তবুও কাজ হচ্ছে না। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ