Header Ads Widget

Responsive Advertisement

তালায় শাহাপুর-খানপুর সড়কের লে-আউট কাজ- জনমনে স্বস্তি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি::

সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের শাহাপুর জাকির ডাক্তার বাড়ি হতে খানপুর মিশন রোড পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার লে-আউট দিয়ে কাজ বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার।

বুধবার (৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে এ কাজ বুঝিয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপ-সহকারি প্রকৌশলী সজল শিল, ডুমুরিয়া ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, ইমন ইসলাম, ঠিকাদার হাছান খান, মিজানুর রহমান, এলাকাবাসী আবু তালেব প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ