ভূমিকম্পে যদি ভেঙে যায় ঘরদোর, সীমানা প্রাচীর এমনকি বিশ্বাস/
ক্ষতি কি! চলো, শুন্য থেকে শুরু করি,ঝেড়ে ফেলি অবিশ্বাস//
প্লাবন যদি ভাসিয়ে নিয়ে যায় পুরনো স্মৃতি, আবেগ অথবা উৎসবের দিন/
ক্ষতি কি! চলো, নতুন করে শুরু করি হৃদয়ের চাষবাস//
বিভৎস আগুন যদি পুড়িয়ে ছাই করে দেয় জাতি,গোষ্টি এমনকি তিলে তিলে করে গড়ে তোলা সাম্রাজ্য/
বিচলিত হওয়ার কিছু নেই/ মরু আর ভস্মের অভিযোজনে হবে অধিবাস//
ঋতু এগিয়ে যায়, মগজ ফুটতে থাকা রোদ থেকে আঁধারি বর্ষা,শীতের জীর্ণতা-এগিয়ে যায় নতুন কুড়ির সমাহারে/
তুমি কেন ঘরকুনো,আঁকড়ে ধর অতীত সময়/ গল্পের শুরুটা কেন বদলাও/ চলো, হাটতে থাকি, সাজাতে থাকি গল্পের শেষ অভিলাষ//
আবুল কাশেম - সাংবাদিক, শিক্ষক ও লেখক।।

0 মন্তব্যসমূহ