মোঃ বাদশা, তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলা ধানদিয়া ইউনিয়নের উত্তর শার্শা গ্রামে একটি পরিবারকে বসত বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে । এই ঘটনা ওই গ্রামের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।
এলাকাবাসীরা জানান, আদালতে মামলা চলা অবস্থায় কি করে একটি পরিবারকে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে উচ্ছেদ করতে পারে। যা মানবাধিকার লঙ্ঘন হয়েছে । এই ঘটনা উচ্ছেদ হওয়া ব্যক্তি শার্শা গ্রামের চায়ের দোকানদার জিয়ারুল ইসলাম সুস্থ বিচারের দাবিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করছে।
ভুক্তভোগী চায়ের দোকানদার জিয়ারুল ইসলাম জানান আমার পৈতিক সম্পত্তি নিয়ে আমার চাচাতো ভাই মোস্তফার সঙ্গে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা দেওয়ানী আদালতে একটি মামলা চলছে যার নাম্বার -১২৫/২৫ । আদালতে মামলা চলমান অবস্থায় আমার চাচাতো ভাই আমার বসতবাড়ী ভাঙচুর ও লুটপাট করে কমপক্ষে ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। যার কারণে আমি এখন পাগলের মত হয়ে গেছি ।
জিয়ারুল ইসলাম আরও জানান, পৈতৃক বসত বাড়িতে দীর্ঘদিন বসবাস করে আসছে। কিন্তু বিবাদী নবালি গাজীর পুত্র মোস্তফা গাজী আমার বসতবাড়ী তার নিজের দাবি করে। এই ঘটনা দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। প্রায় মাস দুই আগে রাতের আধারে মোস্তফা গাজী তার চাচাতো ভাই চায়ের দোকানদার জিয়ারুল গাজীর বসত বাড়ি ভাঙচুর করে ওই পরিবারকে উচ্ছেদ করে দেয়। বর্তমান জিয়ারুল ইসলাম তার পরিবার নিয়ে পরের বাড়িতে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বসবাস করছে । আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্যসমূহ