Header Ads Widget

Responsive Advertisement

তালায় উন্নয়ন প্রচেষ্টার ইকোব্লক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত



সাইদুর রহমান আকাশ::

তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার ইকোব্লক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।

কর্মশালায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় এবং মাটির তৈরি পোড়ানো ইটের পরিবর্তে সিমেন্টভিত্তিক ইকোব্লক (সিমেন্টের ইট) উৎপাদন ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং টেকসই নির্মাণ ব্যবস্থায় ইকোব্লকের সম্ভাবনা ও উপকারিতা তুলে ধরেন।

এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্পের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা ইকোব্লক প্রযুক্তির প্রসার ও ব্যবহার বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ