Header Ads Widget

Responsive Advertisement

প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত-ছায়াবীথি'র শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি ::

তালার সামাজিক সংগঠন ছায়াবীথি  ক্লাবের সিনিয়র সহ সভাপতি জি এম এহসান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ  প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

বুধবার বেলা ১২টায় ছায়াবীথি ক্লাবের হলরুমে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সংগঠনের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ। 

ছায়াবীথি ক্লাবের সভাপতি ও যুবনেতা সাইদুর রহমান সাইদ বলেন, আমাদের সংগঠনের দুইজন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা আমাদের সংগঠনের গর্ব। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফুল ইসলাম মারুফ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ মাতব্বর সহ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ