শেখ সৌরভ, কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সাহেল মো. আশরাফুল আলম মঙ্গলবার (৯ জুন) কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় তিনি কালিগঞ্জ থানায় পৌঁছে প্রথমে পুরাতন থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজখবর নেন। পরবর্তীতে অস্থায়ী থানা হিসেবে ব্যবহৃত উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ তলা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার হাজতখানা, মালখানা, অস্ত্রাগার, ব্যারাকসহ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেনসহ থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি পুলিশ সদস্যদের দাপ্তরিক কার্যক্রম, কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে দুপুর ১টায় পুলিশ সুপার কালিগঞ্জ থানা ত্যাগ করেন।
স্থানীয়রা মনে করছেন, জেলা পুলিশ সুপারের এ ধরনের পরিদর্শন থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক ভূমিকা রাখবে।

0 মন্তব্যসমূহ