Header Ads Widget

Responsive Advertisement

সাতক্ষীরা জেলা দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাবেক সভাপতির ইন্তেকাল

সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলিয়া নিবাসী সিকান্দার আবু জাফর মোড়ল ( ৬০) গত ৩০ মে রাত আনুমানিক ১১ ঘটিকার সময়  ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) 


তিনি দীর্ঘদিন যাবত  সাতক্ষীরা জেলা দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।সিকান্দার আবু জাফর  প্রতিবন্ধী অবস্থায় খুলনা গোয়ালখালী দৃষ্টি প্রতিবন্ধীস্কুল  থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম  বিভাগে পাস করেন।এরপর তিনি   বিএল কলেজে এইচএসসি অধ্যায়ন করেন। পরবর্তীতে  তিনি সাতক্ষীরা টেক্সটাইল  মিলে চাকুরীতে যোগদান করেন।    এছাড়াও  তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী  হিসাবে দীর্ঘদিন যাবত  সুনামের সাথে কাজ করেছেন।


তার  মৃত্যুতে গভীর শোক এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন- তালা মহিলা কলেজের প্রাক্তন  অধ্যক্ষ আব্দুর রহমান,তালা মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন,  তেতুলিয়া ইউপি চেয়ারম্যান এম, এম  আবুল কালাম আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী মোড়ল মিজানুর রহমান, ইউপি সদস্য শেখ মশিয়ার রহমান,  প্রভাষক মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ, সাংবাদিক আবু জাফর প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ