Header Ads Widget

Responsive Advertisement

তালায় অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগে জরিমানা ও স্থাপনা অপসারণ


সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগে জরিমানা আদায়সহ অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান।

ঘটনা সূত্রে জানা যায়, পাটকেলঘাটা বড়বিলার গ্রামের অমূল্য কৃষ্ণ দাশের পুত্র নিরঞ্জন দাস (৫৮) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ০.০১ একর ক-তপশীলভুক্ত সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের নজরে এলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তীতে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে জরিমানা করা হয় এবং নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, সরকারি জমি দখলমুক্ত ও সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ