Header Ads Widget

Responsive Advertisement

উন্নয়ন প্রচেষ্টার কর্মীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু :পরিবারকে ছয় লক্ষটাকা প্রদান


বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কর্মী তালার হাজরাকাটি গ্রামে নাজমুল হাসান রানা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। নিহত রানার পরিবারকে ছয় লক্ষ টাকা প্রদান করেছে উন্নয়ন প্রচেষ্টা।

শনিবার (২৩ মে) উন্নয়ন প্রচেষ্টার স্বাস্থ্য সুরক্ষা তহবিল থেকে ও সকল সহকর্মীদের এক দিনের বেতনসহ সর্বমোট ৬,০০,০০০/-(ছয় লক্ষ) আমাদের সহকর্মী মোঃ নাজমুল হাসান রানা (সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন) এর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার কৃষিবান্ধব নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী স্যার,  সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, সমন্বয়কারী শাহনেওয়াজ কবির শাওন, গোলাম আযম, পিসি-রেইজ ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন মোঃ নয়ন হোসেন।

উন্নয়ন প্রচেষ্টা সব সময় স্টাফবান্ধব ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ