Header Ads Widget

Responsive Advertisement

তালা প্রেসক্লাবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হকের মত-বিনিময়


নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাহমুদুল হক বলেন, “মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর প্রকৃত মানুষ থাকে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাচ্ছি। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, তালা পানি কমিটির সম্পাদক মীর জিল্লুর রহমান,  ও সাংবাদিক  কামরুজ্জামান মিঠু প্রমুখ।

ডাঃ মাহমুদুল হক আরও বলেন,, “পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থি। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হয় না, সংগঠন দায়িত্ব দিলে নির্বাচন করতে হয়। নির্বাচন পরিচালনার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। তবে উপজেলার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি বিশ্বাস করি, নির্বাচন করলে পোস্টার দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ রয়েছে। কারও সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করা উচিত নয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হতে পারলে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম খলিলুর রহমান লিথু, সহ-সম্পাদক মো. ইলিয়াস হোসেন, রোকনুজ্জামান টিপু, আজমল হোসেন জুয়েল,জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, তরিকুল ইসলাম, এস এম মোতাহিরুল হক শাহিন, মো. শফিকুল ইসলাম, সেকান্দার আবু জাফর বাবু, আরিফ বিল্লাহ, অর্জুন বিশ্বাস, কে এম শাহিনুর রহমান, , কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদারসহ তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ