Header Ads Widget

Responsive Advertisement

তালায় তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সহায়তা প্রদান এবং জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে সাড়া দেওয়ার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “যত্ন নিতে, সহায়তা করতে এবং সাড়া দিতে তরুণদের দক্ষতায় ক্ষমতায়ন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সাতক্ষীরার তালায় গ্রীনম্যানের প্রধান কার্যালয়ে ইউনেস্কো ও সেভেন্টিনের সহযোগিতায় গ্রীনম্যান এবং মাইন্ডির যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন মরিয়ম বিনতে হাসান ফারিন। তিনি অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহপাঠী ও কমিউনিটির সদস্যদের প্রয়োজনের সময় মানসিক সহায়তা প্রদান এবং সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার এবং মাইন্ডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেহানুজ জামান।

রেহানুজ জামান বলেন, “সাতক্ষীরার তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। সবাই একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

এ সময় দুই সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ