Header Ads Widget

Responsive Advertisement

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় শাহানারা বেগম নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের কাকা আতিয়ার রহমান জানান, মাগুরা ইউনিয়নের ফলেলা গ্রামের মজিদ মল্লিকের মেয়ে শাহানারা খাতুনের সঙ্গে সুজনশাহ গ্রামের আব্দুস সাত্তারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে শাহাদাত হোসেন ও এক মেয়ে সুমাইয়া আক্তার রয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি আব্দুস সাত্তার দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। আব্দুস সাত্তার ঢাকায় অবস্থান করলেও ঘটনার দুই-তিন দিন আগে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। পরিবারের অভিযোগ, এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় শাহানারা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

স্বজনদের দাবি, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, যা ময়নাতদন্তে স্পষ্ট হবে।

এ বিষয়ে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ