উন্নয়ন সংস্থা সাস'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রয়ারি) সাস'র প্রধান কার্যালয় হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহাপুর জামে মসজিদের খতিব দোয়া মোনাজাত পরিচালনা করেন।
উন্নয়ন সংস্থা সাস'র পরিচালক শেখ ইমান আলী সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, রুপালী সংস্থার পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, আকবর হোসেন, শেখ ইমরান হোসেন, দলিল লেখক সহ সাস'র কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ