Header Ads Widget

Responsive Advertisement

তালা পরিবেশ ও জলবায়ু পরিষদের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

 


নিজস্ব প্রতিনিধি ::

'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। 

রবিবার (৮ মার্চ) সকালে পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে তালা পরিবেশ ও জলবায়ু পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু পরিষদের সভাপতি মো আনিসুর রহমানের সভাপতিত্বে ও  সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় ও  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম শাওন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান,  নারী উদ্যোক্তা রেহানা খাতুন কেয়া, সালমা খাতুন, শিখা রানী প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু পরিষদের সদস্যবৃন্দ ও স্মার্ট প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে উদ্যোক্তরা তাদের ডেইরি খাতে বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন। পাশাপাশি অতিথিরা সবুজ প্রকৃতি পরিবেশকে ঠিক রেখে কিভাবে উদ্যোগ সম্প্রসারণ করা যায় সেসকল বিষয়ে আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ