Header Ads Widget

Responsive Advertisement

তালায় ৮ম শ্রণীর ছাত্রী উত্যক্ত- ইউএনওর দপ্তরে অভিযোগ!

 


নিজস্ব প্রতিনিধি:

‎সাতক্ষীরার তালায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সোহানী বৈদ্য (প্রিতী) কে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে জেয়ালা গ্রামের মৃত্যু বিকাশ সরকারের ছেলে লম্পট প্রান্ত সরকার। প্রিতি একই গ্রামের সাধন বৈদ্যর মেয়ে। এ ঘটনায় সাধন বৈদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রান্ত সরকার এলাকায় একজন চিহ্নিত লম্পট। এলাকার একাধিক গৃহবধূর সাথে তার প্রেমজ সম্পর্ক রয়েছে। প্রিতী বৈদ্যর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার সময় পথ আটকিয়ে এই চরিত্রহীন লম্পট কু-প্রস্তাব সহ অশ্রাব্য ভাষায় কথা বলে।

‎একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ পত্র তালা থানা অফিসার ইনচার্জ এর নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।

‎সরেজমিন পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রান্ত চরিত্রহীন, লম্পট প্রকৃতির ছেলে। তার লম্পত্বের কারণে অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে। 

‎প্রিতী সরকার বলেন, আমি স্কুলে যাওয়া আসার পথে প্রান্ত পথ আটকিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে। সে গ্রামের লোকজনের পিছনে টাকা পয়সা ব্যয় করে। যার কারণে কেহ তার অন্যায়ের প্রতিবাদ করে না। তার ভয়ে আমি স্কুলে যেতে ভয় পাচ্ছি। সে সুযোগ পেলে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি এর প্রতিকার চাই। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ