Header Ads Widget

Responsive Advertisement

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


জমির উদ্দিন, সাতক্ষীরা :: 


সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই এবং বর্তমান বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। 


শনিবার (২৮ মার্চ) সকালে সাংবাদিক ক্লাবে হলরুমে এ কমিটি গঠন করা হয়। 


গণসংহতি আন্দোলনের সংগঠক মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।


১৭ বিশিষ্ট আহবায়ক কমিটিতে আহবায়ক পদে মনোনীত হয়েছেন প্রভাষক মামুনুর রহমান, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, প্রভাষক মিজানুর রহমান। সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম সদস্য সচিব সাংবাদিক রবিউল ইসলাম, সদস্য গোলাম মোস্তফা মাস্টার, মাস্টার আমিনুদ্দিন, ফজলুল হক হক, আব্দুর রশিদ, মাহফুজ আলম, সুরত আলী, ইউনুস আলী, যামিনী কুমার মন্ডল, নাসরিন নাহার বেবি, সুকুমার চক্রবর্তী, স্বপ্না রানী সিংহ ও প্রভাষক নাজমুল হুদা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ