Header Ads Widget

Responsive Advertisement

তালার মাছিয়াড়ায় ঈদ উৎসবে ক্রিকেট খেলা অনুষ্ঠিত


তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত হয় “ভিলেজ প্রিমিয়ার লিগ (VPL)” ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। 

রবিবার সকালে জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা মাছিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। 

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে ধূমকেতু একাদশ, ভিলেজ টাইগার্স, মাছিয়াড়া বাগানবাড়ি ক্রিকেট দল, সর্বদা তরুণ দল, এবং মাছিয়াড়া তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আয়োজকরা জানান, গ্রামীণ যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা হলেন মো. মাসুদ রানা (টিটু), মো. মামুন সরদার, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, মো. মুর্তাজা পাড় ও মো. হাদিউজ্জামান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ