Header Ads Widget

Responsive Advertisement

তালার খলিষখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড : পবিবারটি বসতঘর,রান্নাঘর,গোয়ালঘর হারিয়ে দিশেহারা


নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় তালার খলিষখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসতঘর,রান্নাঘর ও গোয়ালঘরে থাকা গরু পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে তালা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তালা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না যাওয়ার ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত গহর আলীর পরিবারের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ভস্মিভূত হয় ।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।  গরু,  ছাগল , হাস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয়রা আরও জানান, অগ্নিকাণ্ডের পরপরই তালা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্তৃপক্ষ দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেনি তবে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আসে তখন বাড়িঘর ভূস্মিভুত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ