Header Ads Widget

Responsive Advertisement

তালায় ইসলামি ছাত্র শিবিরের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


এস এম মোতাহিরুল হক :

"মেধা সততা ও দেশ প্রেমে গড়ি আগামীর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে তালায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ ঘটিকায় তালা উপজেলা পরিষদ চত্বর হতে মিছিল শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা তিন রাস্থার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে তালা থানা শিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সাভাপত্তিত্বে ও তালা থানা শিবিরের সেক্রেটারী শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, শিবিরের জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান,  জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারী ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারী সাব্বির হোসেন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ন্যায় ও আদর্শের সংগঠন, কোনো জুলুম নির্যাতনে বিগত বছর গুলোতে যেমন  নিঃশেষ করা যায়নি, সেভাবে আগামীতে এই দেশে অতন্দ্র প্রহরীর ন্যায় ভুমিকা পালন করবে।  রাষ্ট্র কাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের হাঁ ভোটকে জয়যুক্ত করা আহ্বান জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ