Header Ads Widget

Responsive Advertisement

তালায় জামায়াতের সমাপ্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা-১ আসনে জামায়াত ইসলামের সর্বশেষ নির্বাচনী জনসভা তালার পাটকেলঘাটায় অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ফেব্রয়ারি) বিকালে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী শেষ জনসভা হওয়ায় নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 

তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা- ১ আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এলাকাবাসী কর্মসংস্থান ও নিরাপদ জীবনযাপনের যে আশা করে আসছে, আমি সেই আশাকে বাস্তবে রূপ দিতে চাই। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়—এটা সেবার মাধ্যম মাত্র। আমি যদি নির্বাচিত হই ,তাহলে আমার সকল শক্তি ব্যয় করব জনসাধারণের উন্নয়নের পিছনে ইনশাআল্লাহ । বর্তমান যুগ বিজ্ঞানের যুগ সাইন্স এন্ড টেকনোলজি ছাড়া এই পৃথিবীতে কোন জাতি বর্তমানে উন্নতি করতে পারবে না । আমার সকল শক্তি ব্যয় করব, একটি উন্নত তালা কলারোয়া  গঠনের জন্য ।

উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আমীর উপাধা‌ক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর নুরুল হুদা,বিডিএফ সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা মনিরুজ্জামান শামীম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, তামিরুল মিল্লাত  মাদ্রাসার প্রাক্তন ভিপি মেসবাহুল হক শাওন, তালা উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাসুম বিল্লাহ, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরার সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর তৈয়েবুর রহমান, সাতক্ষীরা জেলা শিবিরের সভাপতি জুবায়ের হোসেন, জামায়াতের সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম,অফিস সেক্রেটারি নাহিদ হাসান, মসজিদ মিশনের সভাপতি মাওঃ রেজাউল করীম, পেশাজীবী দায়িত্বশীল শাহ আলম, তালা উপজেলা শিবির সভাপতি জামানুল মান্না, পাটকেলঘাটা থানা সভাপতি মোজাহিদুল ইসলাম, প্রমূখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ