এম এ ফয়সাল :
তালা প্রেসক্লাব দ্বিতল ভবনে উন্নীত করার প্রতিশ্রুতি দিলেন, সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনের জামায়াত প্রার্থী মোঃ অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তালা প্রেসক্লাবে আকর্ষ্মিক আগমন ও সংক্ষিপ্ত মতবিনিময় কালে তিনি বলেন, নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলে সাংবাদিকদের পেশার মান উন্নয়ন সহ স্বাধীন মত প্রকাশে সকল সহযোগিতা করবো, ইনশাআল্লাহ। তিনি তালা প্রেসক্লাবকে দ্বিতল ভবনে উন্নীত করার আশ্বাস দিয়ে বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে মিলে একটা সুন্দর, সমৃদ্ধ শালী একটি দেশ গড়বো।
তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে মতবিনিময় কালে আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা, অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, এ্যাডভোকেট মশিয়ার রহমান, আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান রেন্টু, ইদ্রিস আলী সরদার, মজিবুর রহমান প্রমুখ।

0 মন্তব্যসমূহ