তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা-১আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট জিয়াউর রহমান মোড়ল তালা প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তালা প্রেসক্লাব রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনে সাবেক সংসদ প্রার্থী এ্যাড. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে নাহিদ হাসান'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সেলিম হায়দার, জিএম খলিলুর রহমান লিথু, সেকেন্দার আবু জাফর বাবু, রোকনুজ্জামান টিপু, কাজী আরিফুল হক ভুলু, শফিকুল ইসলাম, জয়দেব চক্রবর্তী,
ইমরান হোসেন, আজিজুল ইসলাম,শাহিনুর রহমান, রিয়াদ হোসেন, তাপস সরকার, , মীর ইমরান মাহমুদ, মো. কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়নসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পার্টির প্রার্থী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম গোলাম কাদের স্যার লাঙ্গল প্রতীক হাতে দিয়ে বলেছিল এলাকায় গিয়ে কাজ করো। প্রতীক পাওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে গেছি এবংঅল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা ও সাড়া পেয়েছি। মানুষের সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। সম্মনিত ভোটারদের ভালোবাসা জানিয়ে এঅঞ্চলে সাংগঠনিকভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করবো।


0 মন্তব্যসমূহ