Header Ads Widget

Responsive Advertisement

ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ সমাবেশ


ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে তালায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় তালা বাসস্ট্যান্ড  মোড়ে জাতীয় যুবশক্তি তালা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় যুব শক্তির তালা উপজেলার আহ্বায়ক নুসরাত জাহান তমা, সদস্য সচিব,রাকিবুল ইসলাম,  মামুন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন,  ইনকিলাব মঞ্চের ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ জানাই, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং শহীদ শরীফ উসমান হাদীর খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদীকে হারিয়েছি আর কোন হাদীকে হারাতে চাইনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ