Header Ads Widget

Responsive Advertisement

তালায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবের মতবিনিময়


তালা প্রতিনিধি::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 রবিবার দুপুরে তালা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে  অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও যুবদল নেতা সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য  ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। 

এসময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবো। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা পাটকেলঘাটাকে উপজেলা  করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান,।

বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালাপ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার  ফারুক হোসেন,পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, সেলিম হায়দার, জলিল আহমেদ,আজমল হোসেন জুয়েল, বাবলু রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ ফায়সাল, জাহাঙ্গীর হোসেন, জয়দেব চক্রবর্তী, এস এম লিয়াকাত হোসেন,গাজী সুলতান আহম্মেদ, শেখ ইমরান হোসেন,সেকেন্দার আবু জাফর বাবু,মোঃ আজিজুল ইসলাম,  কে এম শাহিনুর রহমান শাহিন,আরিফ বিল্লাহ,অর্জুন বিশ্বাস, মোতাহিরুল হক শাহিন, রফিকুল ইসলাম নয়ন, হাসান আলি বাচ্চু, পার্থ মন্ডল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ