Header Ads Widget

Responsive Advertisement

কবিতাঃ "বাস্তবতার ব্যাকরণ"

 


বাস্তবতা কেবল  বাহ্যিক দৃশ্য নয়,

এটা আমাদের প্রতিদিনের থাকা-র ভঙ্গি।

আমরা জন্মাই সম্ভাবনা নিয়ে,

কিন্তু বাঁচি অভ্যাসের কারাগারে।


মানুষ আজ আর সত্য খোঁজে না—

শুধু অস্বস্তি এড়ানোর পথ খোঁজে।

নীরবতা হয়ে ওঠে যখন সামাজিক চুক্তি,

ব্যস্ততা তখন—ব্যক্তিত্ব ঢাকার সবচেয়ে নিরাপদ আশ্রয়।


অর্থ হারালে মানুষ দুঃখী হয়,

কিন্তু অর্থহীন হয়ে গেলে—

সে আর মানুষ থাকেনা

সে হয়ে ওঠে  সমাজের অপ্রয়োজনীয় ফাইল!

কলমেঃ ইমরান হোসেন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ