ক্যাম্পাস প্রতিনিধি ::
খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজ সুস্থ জীবনধারা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে মিনি ম্যারাথন ও আলোচনা সভার আয়োজন করেছে সেচ্ছাসেবী সংগঠন ইউএএন।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) সকালে ব্রজলাল ক্যাম্পাস থেকে বয়রা বাজার পর্যন্ত একটি মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশগ্রহণ করেন।
সকাল ৭.৩০ টায় আয়োজিত মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শুরু হয়। ম্যারাথনের মূল লক্ষ্য ছিল শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা ও সংরক্ষণ । উক্ত ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাহারুল খান বিব নং ৫০২০, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করেন রায়হান শেখ বিব নম্বর ৫০২১ ও আবুবকর সিদ্দীকি বিব নং ৫০১৩।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম'র সভাপতিত্বে কলেজ প্রাঙ্গনে ফানুস উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয় পরবর্তীতে কলেজের সেমিনার হলে হাবিবা ইয়াসমিন জেবার সঞ্চালনায় বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয় ।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম ডিসি, ট্রাফিক পুলিশ খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এফ.এম.আবদুর রাজজাক উপাধ্যক্ষ সরকারি ব্রজলাল কলেজ ও শেখ জহিরুল ইসলাম সহকারী অধ্যাপক বাংলা বিভাগ ও উপদেষ্টা UAN, আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক রেজাউল করিম খান ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ভূইয়া ইমদাদুল হক সহ UAN এর স্বেচ্ছাসেবী বৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।
অনুষ্ঠানটির আয়োজক কমিটির প্রধান ও UAN খুলনা বিভাগের বিভাগীয় যুব প্রধান আব্দুল্যাহ আল জুবায়েরের সাথে কথা বলে জানা যায় উক্ত প্রোগ্রামটি মূলত তরুণ সমাজে ইতিবাচক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মুক্তচর্চার চিন্তাধারা থেকে আয়োজন করা হয়েছে, তিনি এ সময় UAN বাংলাদেশের ভিশন নিয়েও কথা বলেন তিনি বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা চাই এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হতে যেখানে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে এবং দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।


0 মন্তব্যসমূহ