ক্যাম্পাস প্রতিনিধি ::
আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারী ব্রজলাল কলেজ শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) যোহরবাদ ব্রজলাল কলেজ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্রজলাল কলেজ ছাত্রদলের সভপতি রাকিবুল ইসলাম সাজিদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিফাত ইসলাম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, ইমদাদুল হক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারী ব্রজলাল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সজল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব ফরাজি, সহ - সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাব্বির আহমেদ।এছাড়াও মোঃ সাকিব খান, হামিদুর,মোঃ বাপ্পি, মো সাদ আব্দুল্লাহ, মোঃ মানিক, মোঃ মেশকাত, মোঃ সাহেদ, তৌফিক, মোঃ আমিনুল, ইসতিয়াক, রুমান, তৌহিদ সহ প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যানে বিশেষ দোয়া করা হয়।

0 মন্তব্যসমূহ