Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজে বিভাগীয় প্রধানকে ফুলের শুভেচ্ছা

 

ইমরান হোসাইন, ক্যাম্পাস প্রতিনিধি:

খুলনার সরকারি ব্রজলাল কলেজে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক আসওয়াদ সুলতানাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে  ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দ।


সোমবার ( ৫ জানুয়ারি)  ইতিহাস বিভাগে অধ্যাপক আসওয়াদ সুলতানাকে শুভেচ্ছা জানানো হয়। 


ফুলের শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল গফ্ফার, ভূইয়া ইমদাদুল হক, মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক সেলিম আল মামুন, জাহিরুল ইসলাম প্রমুখ।


এদিকে ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহন করায় ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ