Header Ads Widget

Responsive Advertisement

তালা সার্জিক্যাল ক্লিনিক'র সুনাম ক্ষুন্ন করতে মরিয়া কুচক্রি মহল

 


অর্জুন বিশ্বাস, তালা ::


তালা সার্জিক্যাল ক্লিনিক'র সুনাম ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি কুচক্রি মহল। 


তালা বাজারে জাল নোটের ভাঙ্গাতে ব্যস্ত থাকে একটি মহিলা। এমনকি সে মহিলা তালা সার্জিক্যাল ক্লিনিকেও জাল টাকা ভাংতি করতে যায়। সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা সেই মহিলাকে পুলিশের হাতে সোপার্দ করে। 


এদিকে তালা সার্জিক্যাল ক্লিনিক এর সুনাম নষ্ট করার জন্য কুচক্রি মহল বিভিন্ন সময় পায়তাড়া করে যাচ্ছে। 

স্থানীয়রা জানিয়েছেন, তালা সার্জিকেল ক্লিনিক এর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল লেগেছে। তালা সার্জিক্যাল ক্লিনিক বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে থেকে ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম আমরা দেখেছি। এক কথায় বলা যায় সার্জিক্যাল ক্লিনিক অসহায় মানুষের পাশে থাকে। 


তালা সার্জিক্যাল ক্লিনিকে স্বত্বাধিকারী বিধান চন্দ্র রায় জানান, আমি অসুস্থ থাকার কারণে বিষয়টি শুনেছি, তবে আমার নাম জড়িয়ে অনেকেই মিথ্যা বানোয়াট গল্প তৈরি করছেন। এটা অনুচিত ও দুঃখজনক।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ