Header Ads Widget

Responsive Advertisement

ব্রজলাল কলেজে ইলেকশন অলিম্পিয়াড অনুষ্ঠিত


আবিদ হাসান,ক্যাম্পাস প্রতিনিধি: 

সরকারি ব্রজলাল কলেজে হাঙ্গার প্রজেক্ট আয়োজিত ইলেকশন অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 (৪ ডিসেম্বর) ব্রজলার কলেজে অধ্যক্ষ সাইফুল ইসলাম   উপাধ্যক্ষ এফ.এম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।  

 অনুষ্ঠানে নির্বাচন সম্বন্ধে সচেতনতা বাড়াতে  বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং একজন নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের ইতিহাস, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়াবলি উপর একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি করে সার্টিফিকেট প্রদান করা হয়।  উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। আমরা আয়োজক কর্তৃপক্ষের নিকট উক্ত প্রোগ্রামটি করার  উদ্দেশ্য  জানতে চাইলে তারা জানান "জ্ঞানই শক্তি" কোন বিষয় এর উপর যার যত বেশি জ্ঞান সে ঠিক ততো বেশি সমৃদ্ধ। ঠিক একই ভাবে আগামীর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন, সংবিধান,  নাগরিক এর অধিকার এবং কতর্ব্য সম্পর্কে জনসাধারণকে সচেতন করাই উক্ত প্রোগ্রাম এর মূল উদ্দেশ্য। পরবর্তীতে কয়েকজন  শিক্ষার্থীদের কাছে তাদের অভিমত জানার চেষ্টা করলে তারা জানান  আগামীর নির্বাচন রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগামী নির্বাচনে নির্বাচনের একই সঙ্গে গণভোট ও হতে যাচ্ছে। তারা আরো জানান  গণভোট কি? এর মাধ্যমে কি হয়? এবং তাদের একটি ভোটের  মূল্য কতটুকু?  এগুলো  জানার জন্য এই প্রোগ্রামটি তাদের অনেক বেশি সাহায্য করেছে।  এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত  এবং এ ধরনের প্রোগ্রাম আগামী নির্বাচনে  ভোট প্রদানের  জন্য তাদের উৎসাহিত করবে এবং যোগ্য প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলবে । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ