নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এনজিও বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়াউর রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মোড়ল জিয়াউর রহমান সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোড়ল আব্দুস সালাম ভাইপো ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির এনজিও বিষয়ক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এডভোকেট জিয়াউর রহমান।

0 মন্তব্যসমূহ