Header Ads Widget

Responsive Advertisement

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তালা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় বে-সরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দোহার-আমড়াডাঙ্গা মুফতি আবুল হাসান দোহারীর মাদ্রাসা মাঠে এ সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, তালা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান।

সংগ্রাম ক্লাবের সভাপতি মোঃ কহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস এম মশিউর রেজা (বিল্টু), গোলদার আশরাফুল ইসলাম, ডাঃ মোঃ আমিরুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ রফিকুল ইসলাম, শেখ সেকেন্দার আলী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ মইনুল ইসলাম প্রমুখ।

অসুস্থ মানুষের সেবা প্রদান করেন, ডাঃ শাহিনুর ইসলাম, ডাঃ মোঃ মহিদুজ্জামান, ডাঃ মোঃ হারুণ-অর-রশিদ। এসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী রুগীদের ফি ঔষধ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ