জাতীয় ছাত্রশক্তির খুলনা কমিটি নিয়ে তীব্র বিতর্ক, পক্ষপাতদুষ্ট কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদে প্রতিবাদ লিপি প্রদান করেছেন মহরম হাসান মাহিম। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেইসবুকে পোস্ট দিয়ে বিবৃতি
প্রদান করেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন ও পরবর্তীতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন বলে জানান।
বিবৃতি:
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ছাত্ররাজনীতির যে স্থবিরতা কাটিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তা আমাদের চিন্তা–চেতনা, দায়িত্ববোধ ও সাংগঠনিক শৃঙ্খলায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, পরিবর্তিত এই পরিস্থিতিতে জাতীয় ছাত্রশক্তির খুলনা জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে অযাচিত বিতর্ক সৃষ্টি হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও স্বাভাবিক প্রক্রিয়া উপেক্ষা করে পক্ষপাতদুষ্ট, অস্বচ্ছ ও পকেটনির্ভর একটি কমিটি ঘোষণা করা হয়েছে, যা ছাত্রসমাজের আকাঙ্ক্ষা এবং ন্যায়সংগত মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত।
যোগ্য, পরিশ্রমী ও সক্রিয় ছাত্রদের ভূমিকা উপেক্ষা করে চাপিয়ে দেওয়া এ ধরনের কমিটি কখনোই সংগঠনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে না। ঘোষিত কমিটির অধিকাংশ সদস্য ইতোমধ্যে প্রতিবাদস্বরূপ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, যা পরিস্থিতির গুরুত্বকে আরও সুস্পষ্ট করে তোলে। আমাদের অবস্থান ও দাবি:ঘোষিত খুলনা জেলা কমিটি অবিলম্বে, অর্থাৎ আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত করতে হবে।অন্যথায় আমরা সংগঠনের স্বার্থ রক্ষার্থে কঠোর ও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।


0 মন্তব্যসমূহ