রিপোর্টার্স ইউনিটি ::
"এসো হে নবীন,আলোর মিছিলে" প্রতিপাদ্যে ব্রজলাল কলেজে ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় কলেজ অডিটরিয়ামে (২০২৪/২৫) সেশনের এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সরকারি ব্রজলাল কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শেখ রাশেদ আইয়ুব'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রজলাল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর
এফ এম আব্দুর রাজ্জাক।
নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রজলাল কলেজ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদ হোসেন খান, আব্দুল গফ্ফার, মামুনুর রশীদ, মাহমুদা খাতুন, অমল কুমার গাইন সহ সকল শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্যসমূহ