নিজস্ব প্রতিনিধি:
রক্তদানে উৎসাহিত করা ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার ‘হাজারাকাটি ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে তালা সার্জিক্যাল ক্লিনিক এর সহায়তায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তালা সদর উপজেলার মধ্য আঠারই এ.জে.এইচ. মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তালা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক বিধান চন্দ্র রায়, এসিস্ট্যান্ট সার্জন ডা. মোঃ সাইদুর রহমান, ডা. অখিল, মশিউর রহমান,আনোয়ার হোসেন, মুন্নি খাতুন প্রমুখ
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর,শিহাব মোড়ল, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রানা সরদার, সহ-সভাপতি হাবিবুল্লাহ মোড়ল,যুগ্ম সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী,শাহরিয়ার মোড়ল, সাইফুল্লাহ সরদার, বিল্লাল হোসেন, আলী হাসান মুজাহিদ, হুসাইন মোড়ল, ইব্রাহিম সরদার, বোরহান সরদার, রাশেদ খান প্রমুখ।


0 মন্তব্যসমূহ