Header Ads Widget

Responsive Advertisement

স্বদেশ'র নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন ও উন্নয়ন সংস্থার স্বদেশ'র বাস্তবায়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল এগারোটায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল হলরুমে সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার-চঃ দাঃ- মোঃ বদরুদ্দোজা। অন্যান্যদের মধ্য ডাঃ মোঃ ফরহাদ জামিল ইউএইচএফও সদর,মহিলা অধিদপ্তরের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা,মোঃ আসাদুজ্জামান প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার আজিজুল হক ,পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম-তদন্ত প্রমুখ।

সভায় নাগরিকতা প্রকল্পের পিও মোঃ আজহারুল ইসলাম চলমান প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং প্রশাসনের অব্যহত সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে স্বদেশ সংস্থার চলমান কর্মসুচিকে আরও অন্যান্য ই্‌উনিয়নে প্রসার ঘটাতে বলেন, তিনি বলেন শিশু বিবাহ ও মানব পাচার  বিষয়ে সকলকে সচেন করতে হবে, বর্তমানে ডিজিটাল ক্রাইম বন্ধ করতে  কমিউনিটি পর্যায়ে যুবকদের বেশী সচেতন হতে হবে। সমাজের নারী ও শিশু নির্যাত প্রতিরোধে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যেগ চলমান থাকলে সমাজ উন্নত করা সম্ভব। আমাদের নিজের থেকে ও নিজের পরিবার থেকেই সকল উদ্যোগ গ্রহন করতে হবে।

সমগ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্যারালিগাল মোঃ শরিফুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ