রিপোর্টার্স ইউনিটি :
সরকারি ব্রজলাল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম'র সাথে কলেজ রিপোর্টার্স ইউনিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় অধ্যক্ষের কার্যলয়ে অধ্যক্ষ মহোদয়কে ফুলের শুভেচ্ছা ও উপহার প্রদান করে রিপোর্টার্স ইউনিটি।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির পৃষ্ঠপোষক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, মুখপাত্র শেখ জহিরুল ইসলাম, উপদেষ্টা মেহেদী হাসান শেখ, মোঃ আব্দুল মান্নান ও মো: তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক রেজাউল করিম সহ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
অধ্যক্ষ সাইফুল ইসলাম রিপোর্টার্স ইউনিটিকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্বের পালন করতে বলেন এবং রিপোর্টার্স ইউনিটির সফলতা কামনা করেন।

0 মন্তব্যসমূহ