খুলনা প্রতিনিধি ::
আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -৬ (পাইকগাছা-কয়রা) আসনে এসসিপি থেকে নির্বাচন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। কয়েকদিন আগেন এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।
রাজধানীর বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাপ্পির পক্ষে খুলনা-০৬ (পাইকগাছা, কয়রা) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা জেলা এনসিপির নেতৃবৃন্দ। বাপ্পির গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে।
সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমার পাইকগাছা ও কয়রা অঞ্চলের মানুষ আর প্রতারিত হতে চাই না। তারা এবার পরিবর্তন চাই। ইতিবাচক পরিবর্তনের জন্যই তারা এবার তাদের নিজেদের ভাই এবং সন্তানকেই সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে। সকল দল এবং মতের ঊর্ধ্বে উঠে আমার অঞ্চলের মানুষ এই সিদ্ধান্তে এসে একীভূত হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং খুলনা -০৬ (পাইকগাছা- কয়রা) আসন শাপলা-কলি কে উপহার দেয়ার আশা পুনর্ব্যক্ত করেন।


0 মন্তব্যসমূহ