Header Ads Widget

Responsive Advertisement

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। সবুজ, ন্যায্য ও সমতাপূর্ণ বিশ্বের দাবি জানান জলবায়ু যোদ্ধারা। 


শুক্রবার (১৪ নভেম্বর)  সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ইয়ূথ হাবের আয়োজনে যুব

জলবায়ূ যোদ্ধো, স্বদেশ সংস্থা সহ বিভিন্ন এক্টিভিস্ট অংশ গ্রহণ করেন। 


তরুণরা বিভিন্ন রঙিন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচারের জন্য তাদের কণ্ঠকে জোরালো করে তোলে এবং জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের পাশাপাশি সবার জন্য  সবুজ, সমতাপূর্ণ, ন্যায্য ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ সরিয়ে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ স্থানান্তরের দাবি জানায়। একই সাথে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কাছ থেকে ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপের দাবি জানায়। 


তারা আরো জানান, বৈশ্বিক জলবায়ু আলোচনা এবার ব্যর্থ হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে কাজ করার ফাঁকা প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসে সুনির্দিষ্ট ন্যায়বিচার-কেন্দ্রিক পদক্ষেপ গ্রহণ এবং বৃহত্তর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।


  

উল্লেখ, গত (১০ নভেম্বর)  জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩০। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ