Header Ads Widget

Responsive Advertisement

চাম্পাফুলে জামায়াত প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন


শেখ মারুফ বিল্লাহ, চম্পাফুল প্রতিনিধি ::

আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল ১ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকাল চারটায় সোদকনা পালির মাথায় এঅফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম।

ওয়ার্ড সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। 

ইউনিয়ন সহ সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের  সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার,কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,সহ সেক্রেটারি আবু ইসলাম,বিশিষ্ট বক্তা হাফেজ মাওলানা তৌহিদুজ্জামান প্রমুখ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ